Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ০৬ ফেব্রুয়ারি ২০২৪ | ০১:৫২ পূর্বাহ্ন

বিয়ের দুই দিন পর বাড়ির পাশে যুবকের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক ০৬ ফেব্রুয়ারি ২০২৪

পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ের দুই দিন পর বাড়ির পাশের মরিচক্ষেত থেকে ওমর আলী (২৪) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ৭নং লতাচাপলী ইউনিয়নের তাহেরপুর গ্রামে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত ওমর আলী উপজেলার ওই গ্রামের মো. শাহজাহান ফরাজির ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (৪ জানুয়ারি) ওমর আলীর সঙ্গে একই ইউনিয়নের তাজেপাড়া গ্রামের শাহ আলমের মেয়ে রুকাইয়ার (১৮) বিয়ে হয়। গতকাল সোমবার কনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান শেষে কনেকে ওমর আলীর বাড়িতে নিয়ে আসা হয়। ভোররাতে ওমর ফজরের নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হন। পরে সকাল ১০টার দিকে স্থানীয়রা মরিচক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। 

মহিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার জানান, ঘটনাস্থল থেকে একটি দেশীয় দা উদ্ধার করা হয়েছে। ঘটনার আসল রহস্য উদঘাটনের জন্য বিষয়টি নিয়ে তদন্ত চলছে। মরদেহ সুরতহালের পর ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কট/বি

বিয়ের দুই দিন পর বাড়ির পাশে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার