Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ২৭ ডিসেম্বর ২০২৫ | ১২:২৫ অপরাহ্ন

কক্সবাজারে মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৭ ডিসেম্বর ২০২৫

কক্সবাজারে সিএনজি চালিত অটোরিকশা ও একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছেন। নিহত মোহাম্মদ সোহেল সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মোহাম্মদ শুক্কুরের ছেলে।

শুক্রবার বিকেলে কক্সবাজার সদরের খরুলিয়া এলাকার দরগাহ পাড়ার ভাঙা ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতের মামাতো ভাই জানান, চকরিয়াগামী একটি মিনিবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক সোহেল গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্বজনরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদরের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য শরীফ উদ্দিন।

কক্সবাজারে মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত