Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ০৭ জানুয়ারি ২০২৬ | ১১:১১ পূর্বাহ্ন

রাজশাহীতে তাপমাত্রা বাড়লেও, কমেনি শীতের তীব্রতা

নিজেস্ব প্রতিবেদক: ০৭ জানুয়ারি ২০২৬

রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল মঙ্গলবারের (৬ জানুয়ারি) তুলনায় ১ ডিগ্রি বেশি।

রাজশাহী আবহাওয়া অফিস জানায়, তাপমাত্রা সামান্য বাড়লেও উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস বইছে। এ কারণে তীব্র শীতের অনুভূতি এখনো পুরোপুরি কমেনি।


এর আগে মঙ্গলবার (৬ জানুয়ারি) তাপমাত্রা নেমে এসেছিল মৌসুমের সর্বনিম্ন ৭ ডিগ্রি সেলসিয়াসের নীচে। এতে শীতপ্রবণ অঞ্চলে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়ে।  বুধবার সকাল সাড়ে ৮ টার দিক থেকে সূর্যের দেখা মিললেও শীত ছিলো আগের দিনের মত,সাথে ছিলো হিমেল মৃদ বাতাসও।

এ বিষয়ে রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা এক ডিগ্রি বেড়েছে। সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে আজকের সর্বোচ্চ তাপমাত্রা বিকেল তিনটায় জানা যাবে বলে তিনি জানান।

রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে।