Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ১৩ জানুয়ারি ২০২৬ | ০৪:৪৭ অপরাহ্ন

পররাষ্ট্রস‌চিব-রাষ্ট্রাচার প্রধানের স‌ঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক ১৩ জানুয়ারি ২০২৬

বাংলা‌দে‌শে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন প‌রিচয়পত্র পে‌শের প্রস্তু‌তির অংশ হি‌সে‌বে পররাষ্ট্রস‌চিব আসাদ আলম সিয়াম ও রাষ্ট্রাচার অনুবিভাগের প্রধান নুরল ইসলামের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাক্ষাৎ ক‌রে‌ছেন।

পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক‌টি সূত্র জানায়, আজ (মঙ্গলবার) বিকেল ৩টার দি‌কে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে আসেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। প‌রিচয়পত্র পে‌শের প্রস্তু‌তির অংশ হি‌সে‌বে প্রথ‌মে তি‌নি রাষ্ট্রাচার অনুবিভাগের প্রধান নুরল ইসলামের সঙ্গে সাক্ষাৎ ক‌রেন। প‌রে তি‌নি পররাষ্ট্রস‌চিব আসাদ আলম সিয়ামের স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রেন।

সব আনুষ্ঠা‌নিকতা শে‌ষে বৃহস্পতিবার রাষ্ট্রপ‌তি মো. সাহাবু‌দ্দি‌নের কা‌ছে প‌রিচয়পত্র পেশ কর‌বেন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

গত ১৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সিনেট ক্রিস্টেনসেনকে রাষ্ট্রদূত হিসেবে অনুমোদন দেয়।

সংগৃহীত ছবি