Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ১৭ জানুয়ারি ২০২৬ | ০৫:৫৭ অপরাহ্ন

পটুয়াখালীতে নার্সিং ইনস্টিটিউটের নবীনবরণ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ১৭ জানুয়ারি ২০২৬

পটুয়াখালী , ১৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার বাউফল নার্সিং ইনস্টিটিউটের ৩৯ জন শিক্ষার্থীর নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বেলা ১২টায় বাউফল উপজেলা নার্সিং ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ইনস্টিটিউটের অধ্যক্ষ মরিয়ম বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের দিনটি শিক্ষার্থীদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। তিনি শিক্ষার্থীদের শপথের প্রতিটি বাক্য মেনে চলার আহ্বান জানান এবং গর্বের সঙ্গে বাউফল নার্সিং ইনস্টিটিউটের পরিচয় বহন করার পরামর্শ দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রউফ, সহকারী অধ্যাপক আবদুল বারী সরকার, অহিদুজ্জামান সুপন, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সিদ্দিকুর রহমানসহ শতাধিক নার্সিং শিক্ষার্থী।

এতে শপথ পাঠ করান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং ইনচার্জ মিনারা বেগম।


সংগৃহীত ছবি