Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ১৮ জানুয়ারি ২০২৬ | ০২:৫০ অপরাহ্ন

রাজশাহীতে ভোটের গাড়ির যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক(রাজশাহী):- ১৮ জানুয়ারি ২০২৬

রাজশাহী কলেজ প্রাঙ্গণে ‘দেশের চাবি এখন আপনার হাতে’ স্লোগানকে সামনে রেখে ভোটের গাড়ির যাত্রা শুরু হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) সকাল থেকে কলেজ এলাকায় ভোটারদের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে এ কার্যক্রম শুরু হয়েছে।

ভোটের গাড়িটি রাজশাহী কলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরে। এ সময় সাধারণ শিক্ষার্থী ও পথচারীদের মাঝে ভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণের আহ্বান জানানো হয়।

আয়োজকরা জানান, গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে এবং ভোটারদের অংশগ্রহণ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দিনব্যাপী এ কার্যক্রম চলবে বলে জানানো হয়।

রাজশাহী কলেজ প্রাঙ্গণে ‘দেশের চাবি এখন আপনার হাতে’ স্লোগানকে সামনে রেখে ভোটের গাড়ির যাত্রা শুরু হয়েছে।