Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ১৮ জানুয়ারি ২০২৬ | ০৯:০৭ অপরাহ্ন

পদ্মা ভাঙ্গণ কবলিত পরিবারের মাঝে কম্বল বিতরণ

নিজেস্ব প্রতিবেদক: ১৮ জানুয়ারি ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের পদ্মা ভাঙ্গণকবলিত এলাকা বাখের আলী মহারাজনগর গ্রামের ১০০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে ভারতের উত্তর প্রদেশের আলীগড় মুসলিম বিশ^বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের গড়ে তোলা সংগঠন আলীগড় ওল্ড বয়েজ এসোসিয়েশন অব বাংলাদেশ -এর উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়। 

কম্বল বিতরণের উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে প্রায় ২০ কি.মি. পথ পাড়ি দিয়ে কম্বল নিয়ে যায় সংগঠনের সদস্যরা। এরপর দুপুর একটার দিকে গ্রামে কম্বল নিয়ে হাজির হলে শীতার্ত মানুষজন এসে জড়ো হয়। এসময় বিভিন্ন বয়সী ১০০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়। 

কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের আজীবন সদস্য মোঃ শফিউল আজম, মোঃ রফিকুল ইসলাম ও জুলফিকার আলম।

চরবাগডাঙ্গা ইউনিয়নের পদ্মা ভাঙ্গণকবলিত এলাকা বাখের আলী মহারাজনগর গ্রামের ১০০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।