Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ২০ জানুয়ারি ২০২৬ | ০২:২৪ অপরাহ্ন

কক্সবাজারে মৎস্য বিভাগের বিশেষ কম্বিং অপারেশন

* আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ২০ জানুয়ারি ২০২৬

কক্সবাজার জেলায় মৎস্য বিভাগের "বিশেষ কম্বিং অপারেশন ২০২৬" এর ২য় ধাপের অভিযান পরিচালিত হয়েছে। 

সোমবার ১৯ জানুয়ারি ২০২৬ খ্রি. বাঁকখালী নদী, নাজিরার টেক, সোনাদিয়া মোহনা, কলাতলি পয়েন্ট এবং দরিয়া নগর সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান পরিচালনা করে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ বেহুন্দি জাল ৬টি এবং কারেন্ট জাল ১ লক্ষ মিটার জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

কক্সবাজার কোস্ট গার্ড পূর্ব জোন বিসিজি স্টেশনের সহযোগিতায় ও কক্সবাজার সদরের উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদার সার্বিক নির্দেশনায় এবং সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পালের নেতৃত্বে এই বিশেষ কম্বিং অপারেশন চলমান রয়েছে।
কক্সবাজারে মৎস্য বিভাগের বিশেষ কম্বিং অপারেশন