Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ২২ জানুয়ারি ২০২৬ | ১০:৪৭ অপরাহ্ন

কুলিয়া পাড়ায় মানবিক প্রচেষ্টার শীতবস্ত্র বিতরণ আজ

কক্সবাজার জেলা প্রতিনিধি : ২২ জানুয়ারি ২০২৬

শীতের দাপট ক্রমশ বাড়ছে। বাড়ন্ত শীতে শীতার্ত মানুষের পাশে থেকে সাধ্যনুযায়ী শীতবস্ত্র তুলে দিতে কাজ করছে 'কক্সবাজার মানবিক প্রচেষ্টা কার্যক্রম-২০২৬। যারা সর্বদা অবহেলিত, নির্ভেজাল, উপকারী মানুষের পাশে থাকতে প্রাণপণ চেষ্টা করে। 

মানবতার তরে দু'হাত শ্লোগানে সংস্থাটি প্রতি বছরের ন্যায় এবারও প্রায় অর্ধশত পরিবারে শীতবস্ত্র তুলে দিচ্ছে। মানবিক ও মহতি আয়োজনটি আজ ২৩ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে সংস্থার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হবে। কক্সবাজার সদর দিয়ে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি নেয়া হলেও পরবর্তীতে অন্যান্য উপজেলা, ইউনিয়ন ও প্রত্যন্ত জনপদে বিতরণ কার্যক্রম হাতে নেয়া হবে।

মানবিক প্রচেষ্টা কার্যক্রমের মিডিয়া সহযোগি : দৈনিক স্বদেশ প্রতিদিন, বিজয়বাংলা নিউজ, কক্সবাজার খবর ও ক্রীড়ালোক।

কর্মসূচির সফল বাস্তবায়নে সকলের দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন সংস্থার পরিচালক, সাংবাদিক সংসদ কক্সবাজার সভাপতি, জাতীয় দৈনিক স্বদেশ প্রতিদিন, বিজয়বাংলা নিউজ ও ক্রীড়ালোক-এর কক্সবাজার জেলা প্রতিনিধি আনোয়ার হাসান চৌধুরী।

উল্লেখ্য, সংস্থাটি ২০২০ সালে জেলা শহরে প্রতিষ্ঠা লাভ করলেও মূলত ২০২৩ সাল থেকে সেবামূলক কার্যক্রম শুরু করে। শীতবস্ত্র, খাবার বিতরণ, ক্রীড়া, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য সেবা ও নগদ অর্থ সহায়তা কার্যক্রম চালিয়ে আসছে।

কুলিয়া পাড়ায় মানবিক প্রচেষ্টার শীতবস্ত্র বিতরণ আজ