Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ২৩ জানুয়ারি ২০২৬ | ০৫:০১ অপরাহ্ন

কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন দফাদার নিহত

অনলাইন ডেস্ক ২৩ জানুয়ারি ২০২৬

পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় লতাচাপলী ইউনিয়নের দফাদার   মোঃ শাহজালাল হাওলাদার (৫০) নিহত হয়েছেন। এ সময় তাঁর বাবা হায়দার আলী হাওলাদার (৮০) গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে উমেদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দফাদার শাহজালাল হাওলাদার লতাচাপলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খাজুরা গ্রামের বাসিন্দা।

জানা গেছে, শাহজালাল হাওলাদার তাঁর বাবা হায়দার আলী হাওলাদারকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে কলাপাড়ায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে আসা হানিফ পরিবহনের একটি বাস উমেদপুর এলাকায় তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক শাহজালাল হাওলাদারকে মৃত ঘোষণা করেন। জরুরি প্রাথমিক চিকিৎসা শেষে তাঁর বাবা হায়দার আলী হাওলাদারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংগৃহীত ছবি