Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ২৫ জানুয়ারি ২০২৬ | ০১:০১ অপরাহ্ন

রাজশাহীতে ড্রেন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

রাজশাহী প্রতিনধি:- ২৫ জানুয়ারি ২০২৬

রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন এলাকায় ড্রেনের পানিতে পড়ে থাকা অবস্থায় এক অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৫ জানুয়ারি) সকালে নগরীর শ্রীরামপুর এলাকায় অবস্থিত কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা এবং বিভাগীয় কমিশননার আফিসের সামনের যাত্রী ছাউনির পেছনের  ড্রেনে একটি ড্রেনে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি রাজপাড়া থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত প্রক্রিয়া চলছে।


রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন এলাকায় ড্রেনের পানিতে পড়ে থাকা অবস্থায় এক অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।