Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ০৮ ফেব্রুয়ারি ২০২৪ | ০৬:১৯ পূর্বাহ্ন

রাজশাহী সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক ০৮ ফেব্রুয়ারি ২০২৪

রাজশাহী সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাসে “বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়।

আন্তঃক্রীড়া ও বহিঃক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।  উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা ও বিসিএস এডুকেশন ক্যাডার্স কাউন্সিল-এর সম্মানিত সম্পাদক জনাব মোঃ তোফাজ্জল হোসেন মোল্লা।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের হোস্টেল সুপার ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দসহ সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে আত্মনির্ভরশীল হতে উদ্বুদ্ধ করেন। তিনি আরও বলেন, “প্রতিদ্বন্দ্বিতামূলক বিশে^ টিকে থাকতে হলে সুস্থ দেহে সুন্দর মনের কোনো বিকল্প নেই।


রাজশাহী সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাসে “বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়।