Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ০৮ ফেব্রুয়ারি ২০২৪ | ০৬:৫২ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে একজনের যাবজ্জীবন ও ৭ বছর কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০৮ ফেব্রুয়ারি ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে একটি অ্স্ত্র মামলায় মো. লোকমান (৩৫) নামে এক ব্যক্তিকে একটি ধারায় যাবজ্জীবন ও অপর আরেকটি ধারায় ৭ বছর কারাদন্ডের আদেশ দিয়েছেন ট্রাইবুনাল । 

 আদেশে উল্লেখ করা হয়, একটি সাজা ভোগের পর অপর সাজা কার্যকর হবে ।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ষ্পেশাল ট্রাইবুনাল-১ এর বিচারক ( সিনিয়র জেলা ও দায়রা জজ) মোহা. আদীব আলী দন্ডিতের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

লোকমান শিবগঞ্জোর কানসাট এলাকার মৃত হুমায়নের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি শিবগঞ্জের শ্যামপুর ইউপির শরৎনগর গ্রামে র‌্যাবের অভিযানে ১ টি পিস্তল, ১ টি রিভলবার, ৭ রাউন্ড গুলি ও ১ টি ম্যাগজিনসহ আটক হন লোকমান । এ ঘটনায় ১৬ ফেব্রুয়ারি শিবগঞ্জ থানায় মামলা করে র‌্যাবের উপ-পরিদর্শক হাফিজুর রহমান । ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকতা ও শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. নুরন্নবী অভিযোগপত্র জমা দেন ।


চাঁপাইনবাবগঞ্জে একজনের যাবজ্জীবন ও ৭ বছর কারাদন্ড