Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ২৬ জানুয়ারি ২০২৬ | ০৯:০১ অপরাহ্ন

১১তম চন্ডিপুর প্রিমিয়ার লিগ শুরু

নিজস্ব প্রতিবেদক : ২৬ জানুয়ারি ২০২৬

চন্ডিপুর যুব সংঘের আয়োজনে টানা ১১ বারের মতো শুরু হয়েছে চন্ডিপুর প্রিমিয়ার লিগ (সিপিএল)। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। রাজশাহী কালেক্টর মাঠে এই খেলা অনুষ্ঠিত হবে। খেলায় আটটি দল অংশগ্রহণ করছে।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। জাতীয় সংগীত শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর অতিথিবৃন্দ খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং টুর্নামেন্টের সুষ্ঠু ও সুন্দর আয়োজনের প্রশংসা করেন।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়াবিদ আনিসুর রহমান। তিনি বলেন, আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের একটি দিন আজ।

রাজশাহী ওয়ারিওর্স ঐতিহাসিক বিজয় উদ্যাপন করছি। কঠোর পরিশ্রম, অদম্য ইচ্ছা আর দলীয় সংহতির মাধ্যমে তোমরা যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছ, তার জন্য তোমাদের এবং পুরো কোচিং স্টাফকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা।

তিনি বলেন, রাজশাহী সবসময়ই ক্রীড়াক্ষেত্রে এক উর্বর ভূমি। তোমরা আজ প্রমাণ করেছ যে, সঠিক সুযোগ এবং প্রচেষ্টা থাকলে রাজশাহীর দামাল ছেলেরা যেকোনো মঞ্চে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে। তোমাদের এই জয় কেবল একটি ট্রফি জয় নয়, এটি হাজারো তরুণ খেলোয়াড়ের জন্য এক বড় অনুপ্রেরণা।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈকালী সংঘের সাধারণ সম্পাদক রইস উদ্দিন আহমেদ বাবু, সাবেক ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সোহরাব হোসেন শেখ, ব্যবস্থাপনা পরিচালক রাজশাহী জেনারেল হাসপাতাল হুমায়ুন খালেদ শিহাব,বিশিষ্ট ব্যবসায়ী আসাদ আলী, মোস্তফা আহমেদ, মাসুদ রানা, দেলোয়ার হোসেন, নুর হাসান, সাদ, আবির, মনোয়ার, সাকিল, শিশির, উল্লাল।

চন্ডিপুর যুব সংঘের আয়োজনে টানা ১১ বারের মতো শুরু হয়েছে চন্ডিপুর প্রিমিয়ার লিগ (সিপিএল)।