Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ২৮ জানুয়ারি ২০২৬ | ০৯:৪৭ অপরাহ্ন

চট্রগ্রামে নলকুপের গর্তে পড়া শিশুটিকে ৪ ঘণ্টা পর উদ্ধার

অনলাইন ডেস্ক ২৮ জানুয়ারি ২০২৬

চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হওয়া ৩ বছরের শিশু মেজবাহকে উদ্ধার করা হয়েছে। এসময় শিশুটি অচেতন অবস্থায় ছিলো বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের কর্মকর্তারা।

বুধবার (২৮ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে শিশুটিকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জোন-৩ এর উপ-সহাকরী পরিচালক আব্দুল মান্নান।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়ন ৯নম্বর ওয়ার্ডের দক্ষিণ জয়নগর বড়ুয়াপাড়া গুচ্ছ গ্রামে শিশুটি গর্তে পড়ে নিখোঁজ হয়। 

ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, সার্চ ভিশন ক্যামরা দিয়ে আমরা ৩০ ফুট নিচে বাচ্চাটির অবস্থা শনাক্ত করেছি। পরে তাকে উদ্ধার করা হয়েছে। শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হওয়া ৩ বছরের শিশু মেজবাহকে উদ্ধার করা হয়েছে।