Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ০১ ফেব্রুয়ারি ২০২৬ | ০৫:৫৩ অপরাহ্ন

তানোর উপজেলা কলমা ইউনিয়নের বিল্লি থেকে শুরু হলো নিবাচনীয় গণসংযোগ ও রাজনৈতিক পথসভা

নিজেস্ব প্রতিবেদক: ০১ ফেব্রুয়ারি ২০২৬

গোদাগাড়ী–তানোরের জনতার আস্থার প্রতীক,মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেন আশা, ভরসা ও পরিবর্তনের বার্তা।

এই গণসংযোগে তিনি এলাকার সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, শোনেন তাদের নিত্যদিনের সুখ–দুঃখ, নেন দীর্ঘদিনের জমে থাকা সমস্যা ও বঞ্চনার খোঁজখবর।

তার কথা ও উপস্থিতিতে মানুষের মুখে ফুটে ওঠে প্রত্যাশার হাসি।

পথসভায় তিনি দৃঢ় কণ্ঠে বলেন— এই জনপদের উন্নয়ন হবে মানুষের প্রয়োজনকে কেন্দ্র করে, কোনো মানুষ আর অবহেলিত থাকবে না।

শিক্ষা হবে অধিকার, স্বাস্থ্য হবে নিশ্চয়তা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা পৌঁছাবে ঘরে ঘরে।

তিনি আরও বলেন—“আমি ক্ষমতার রাজনীতি করতে আসিনি, আমি এসেছি মানুষের অধিকার ফিরিয়ে দিতে।

ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে এই মাটির ঋণ শোধ করবো কাজের মাধ্যমে—কথায় নয়।”

মানুষের চোখে তখন আশার আলো, কথায় তখন ভরসা— কারণ তারা দেখছে এমন একজন নেতা, যিনি জনগণের ভাষা বোঝেন এবং জনগণের পাশেই থাকেন।

এই গণসংযোগ ও পথসভা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়— এটি পরিবর্তনের ডাক, ন্যায়, সাম্য ও মর্যাদার বাংলাদেশ গড়ার এক সাহসী অঙ্গীকার। 

গোদাগাড়ী–তানোরের জনতার আস্থার প্রতীক,