Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ০২:১৫ পূর্বাহ্ন

রাজশাহী-৬ আসনে বিপুল ভোটে বিজয়ী আবু সাঈদ চাঁদ

অনলাইন ডেস্ক ১৩ ফেব্রুয়ারি ২০২৬

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বিএনপির মনোনীত আবু সাঈদ চাঁদ বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক। 

উপজেলা নির্বাচন অফিস বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টায় বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

আবু সাঈদ চাঁদ ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৪৭ হাজার ৩৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম জামায়াতের প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক পেয়েছেন ৯১ হাজার ৪৬০ ভোট। তাদের ভোটের ব্যবধান ৫৫ হাজার ৮৮৯ ভোট। 

এ আসনে ৪ প্রার্থীর মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক (দাঁড়িপাল্লা), জেলা জাতীয় পার্টির সাবেক সদস্যসচিব ইকবাল হোসেন (লাঙ্গল) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জেলা কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বাঘা উপজেলা কমিটির সহ-সভাপতি আবদুস সালাম সুরুজ (হাতপাখা) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। 

বাঘা-চারঘাট উপজেলা সহকারি রিটানিং অফিসার শাম্মী আক্তার ও জান্নাতুল ফেরদৌস বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে।

রাজশাহী-৬ আসনে মোট ভোটকেন্দ্র ১১৯। বাঘায় ৬১ কেন্দ্রে ধানের শীষ পেয়েছেন ৬৫ হাজার ৪১০ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছেন ৪৫ হাজার ৬৪৫ ভোট। চারঘাটে ৫৮ কেন্দ্রে পেয়েছেন ৮১ হাজার ৯৪৯ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছেন ৪৫ হাজার ৮১৫ ভোট।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ৮৭৯ জন। এরমধ্যে নারী ১ লাখ ৭৭ হাজার ৯৬৬ এবং পুরুষ ১ লাখ ৭৪ হাজার ৯১১।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক। ......সংগৃহীত ছবি