Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:১৪ অপরাহ্ন

রাজশাহীতে ‘নীল ধ্রুব’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের উন্মোচন

ছোটন সরদার ১৪ ফেব্রুয়ারি ২০২৬

রাজশাহীতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নীল ধ্রুব এর আনুষ্ঠানিক উন্মোচন ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৪ ফেব্রুয়ারি বিকেল চারটায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, নাট্যকর্মী ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক হরেন্দ্র নাথ সিং,চলচ্চিত্র নির্মাতা আব্দুস সামাদ, সুজনের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, বাংলাদেশ মহিলা পরিষদের রাজশাহী জেলা শাখার সভাপতি কল্পনা রায়সহ আরও অনেকে।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন বিশিষ্ট সমাজকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওয়ালিউর রহমান বাবু এবং রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ড. ফারুক ফয়সাল নিজে। আয়োজনে নাট্যশিল্পী, সাংস্কৃতিক সাংবাদিক ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

 নীল ধ্রুব’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি ধারাবাহিক আকারে নির্মাণ করা হবে এবং মোট ১০০ পর্বে এই প্রকল্পটি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। নির্মাতাদের লক্ষ্য, সমাজের বিভিন্ন বাস্তব চিত্র, সংকট ও সম্ভাবনাকে গল্পের মাধ্যমে তুলে ধরে দর্শকদের মধ্যে মানবিক ও ইতিবাচক মূল্যবোধ জাগ্রত করা।

বক্তারা বলেন, সমাজ পরিবর্তনের জন্য সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই, চলচ্চিত্র শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি মানুষের চিন্তাভাবনা ও জীবনদর্শন বদলে দেওয়ার শক্তিশালী হাতিয়ার, একই সঙ্গে এটি তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে।

আয়োজকরা আশা প্রকাশ করেন নীল ধ্রুব রাজশাহীর সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে এবং ভবিষ্যতে দেশের বিভিন্ন জেলায় প্রদর্শনের মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছাবে।


রাজশাহীতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নীল ধ্রুব এর আনুষ্ঠানিক উন্মোচন ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।