Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০৪:১৬ অপরাহ্ন

প্রশ্ন ফাঁসের ঘটনা আর ঘটবে না

অনলাইন ডেস্ক ১৮ ফেব্রুয়ারি ২০২৬

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা ক্ষেত্রে লং জাম্প নয়, আমাদের পোল জাম্প দিতে হবে। প্রশ্ন ফাঁসের ঘটনা আর ঘটবে না। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, কারিকুলাম পাল্টানো হবে না, রিভিউ করা হবে। আমরা পেছনের বিষয় নিয়ে কথা বলবো না, বলবো ভবিষ্যত নিয়ে। শিক্ষা ব্যবস্থাকে কার্যকর ও আন্তর্জাতিকমানে উন্নীত করাই আমার লক্ষ্য। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে এমন জায়গায় নিতে হবে, যাতে উন্নত দেশগুলোও আমাদের শিক্ষা ও গবেষণাকে মূল্যায়ন করে। তিনি বলেন, শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। বাজেটে শিক্ষার বরাদ্দ জিডিপির তুলনায় এখনও কম। আগে অগ্রাধিকার ঠিক করতে হবে, তারপর বরাদ্দ বাড়ানোর বিষয়টি নিশ্চিত করতে হবে। এহছানুল হক মিলন বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আমরা ক্ষমতায় ছিলাম, তখন শিক্ষা খাতে কোনো দুর্নীতি হয়নি। শিক্ষা খাতে আর দুর্নীতি হবেও না। 

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন ..........সংগৃহীত ছবি