Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:১৭ অপরাহ্ন

কক্সবাজারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ২২ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদার সাথে কক্সবাজার জেলায় উদযাপন করা হয়েছে। প্রথম প্রহরে সাংসদ ও জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তর, সংগঠন ও রাজনৈতিক দল গুলো পুষ্পস্তবক অর্পণ করেছে।

কক্সবাজার কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক প্রথম প্রহর প্রহরে মধ্যরাতের এই বর্ণিল শ্রদ্ধার্ঘ্য নিবেদন অনুষ্ঠানে সামিল হয়েছেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, জেলা প্রশাসক মো: আ: মান্নান এর নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান এর নেতৃত্বে জেলা পুলিশ, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ এর নেতৃত্বে জেলা পরিষদ, স্থানীয় সরকার উপ-পরিচালক ও প্রশাসক মো: শামীম আল ইমরান এর নেতৃত্বে কক্সবাজার পৌরসভা, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্নার নেতৃত্বে জেলা বিএনপি, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওন, সিভিল সার্জন অফিস, জেলা সদর হাসপাতাল, দক্ষিণ ও উত্তর বন বিভাগ, নির্বাহী প্রকৌশলী মৃদুময় চাকমার নেতৃত্বে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, নির্বাহী প্রকৌশলী রোকন উদ্দিন মাহমুদ এর নেতৃত্বে সড়ক ও জনপদ বিভাগ, নির্বাহী প্রকৌশলী মো: নুরুল ইসলাম এর নেতৃত্বে পানি উন্নয়ন বোর্ড, নির্বাহী প্রকৌশলী অভিজিৎ চৌধুরীর নেতৃত্বে গণপূর্ত বিভাগ, উপ-পরিচালক হাসান মাসুদ এর নেতৃত্বে জেলা সমাজসেবা কার্যালয়, জেলা মৎস্য অফিসার নাজমুল হুদা ও সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল এর নেতৃত্বে জেলা মৎস্য অফিস, জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ আলাউদ্দিন এর নেতৃত্বে ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থা, মাহবুবর রহমান ও মমতাজ উদ্দিন বাহারীর নেতৃত্বে কক্সবাজার প্রেস ক্লাব, নুরুল আবছার এর নেতৃত্বে আমজনতার দল, জেলা কারাগার, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পাসপোর্ট অফিস, কাস্টমস, কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি, ফায়ার সার্ভিস, সিআইডি, পিবিআই, হাইওয়ে পুলিশ, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি, কক্সবাজার ডিসি কলেজ, জেলা আইনজীবী সমিতি, জেলা ও শহর যুবদল, ছাত্রদল, গণঅধিকার পরিষদ, সিপিবি, খেলাঘর, আনন্দময় খেলাঘর আসর, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, ট্যুর অপারেটর নেতৃবৃন্দ ছাড়াও জেলার সকল সরকারি দপ্তর, রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এদিকে জেলার সদর, রামু, ঈদগাঁও, চকরিয়া, পেকুয়া, মহেশখালী, কুতুবদিয়া, উখিয়া ও টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার, থানা অফিসার ইনচার্জ (ওসি) এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি'র) স্ব স্ব নেতৃত্বে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করার খবর পাওয়া গেছে।

ভাষা ও বর্ণের নৃত্যে, আবৃত্তির আবহে এই পুষ্পার্ঘ নিবেদন সার্থক করে তোলায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান জেলা প্রশাসক।

জাতীয় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদার সাথে কক্সবাজার জেলায় উদযাপন করা হয়েছে।