Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ০৬:৪৬ অপরাহ্ন

আগামী ২৮ ফেব্রুয়ারি যমুনা ছাড়বেন ড. ইউনূস

অনলাইন ডেস্ক ২২ ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৮ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছাড়ছেন। জুলাই গণ-অভ্যুত্থানের পর প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর থেকেই সেখানে অবস্থান করছিলেন তিনি। যমুনা ছাড়ার পর গুলশানের বাসভবনে ফিরে যাবেন ড. ইউনূস।

দায়িত্ব ছাড়ার পর রোববার (২২ ফেব্রুয়ারি) প্রথমবার মিরপুর চিড়িয়াখানা রোডে অবস্থিত ইউনূস সেন্টারে যান সাবেক প্রধান উপদেষ্টা। ড. ইউনূসের যমুনা ছাড়ার সম্ভাব্য তারিখ নিশ্চিত করেন সেখানকার এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

তিনি জানান, এখানে কিছু সময় অবস্থান করে ড. ইউনূস সবার খোঁজখবর নেন। তবে তিনি এখনই পুরোদমে অফিস করবেন না। মার্চের প্রথম সপ্তাহ থেকে নিয়মিত কার্যক্রম শুরু করবেন। পাশাপাশি গুলশানের বাসভবনে প্রয়োজনীয় প্রস্তুতির কাজ চলছে। আশা করা হচ্ছে, এ মাসের ২৮ তারিখেই তিনি সেখানে উঠতে পারবেন।

এর পর মার্চের তৃতীয় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে জাপান সফরের কথা রয়েছে ড. ইউনূসের। গত ১১ জানুয়ারি জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সময় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। 

সূত্র: বণিক বার্তা

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ..........সংগৃহীত ছবি