Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ০৩:৪৭ অপরাহ্ন

ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাজার মনিটরে মুফতি আমির হামজা

অনলাইন ডেস্ক ২৩ ফেব্রুয়ারি ২০২৬

রমজানে বাজার স্থিতিশীল রাখতে এবার ম্যাজিস্ট্রেটের সঙ্গে নিত্যপণ্যের বাজার মনিটরিং করেছেন কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে আমির হামজা কুষ্টিয়া শহরের পৌর বাজারে অভিযানে নামেন। এ সময় তার সঙ্গে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তাফা হাসান।

এ সময় সংসদ সদস্য আমির হামজা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কলার আড়ৎ, মুরগির দোকানসহ নিত্যপণ্যের বিভিন্ন দোকান ঘুরে দেখেন। একটি মুরগির দোকানে দেশি মুরগির দাম কেজিতে ৫০ টাকা বেশিতে বিক্রির অভিযোগে ৫০০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তফা হাসান। 

মুফতি আমির হামজা দোকানিদের রমজানে বাজার স্থিতিশীল রাখতে আহ্বান জানান।

সংগৃহীত ছবি