Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ০৪ মার্চ ২০২৬ | ০৮:০০ অপরাহ্ন

রিটনকে রাসিকের প্রশাসক হিসেবে চায় নগরীর খেটেখাওয় মানুষ ও তরুনেরা

আবুল কালাম আজাদ,রাজশাহী :- ০৪ মার্চ ২০২৬
রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে আস্থা, সাহস ও আপসহীন নেতৃত্বের প্রতীক হিসেবে আলোচিত নাম মাহফুজুর রহমান রিটন। তিনি ছাত্ররাজনীতি থেকে শুরু করে মহানগর ও কেন্দ্রীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি ধাপে ধাপে গড়ে তুলেছেন শক্ত সাংগঠনিক ভিত্তি ও প্রভাবশালী অবস্থান। দীর্ঘ সংগ্রাম, ত্যাগ এবং মাঠকেন্দ্রিক সক্রিয়তার কারণে রাজশাহীর রাজনীতিতে তিনি এখন এক সুপরিচিত ও আলোচিত মুখ।

 নগরীর খেটে খাওয়া মানুষ,ক্ষুদ্র ব্যবসায়ী, এমনকি রিক্সা চালকদেরও আস্থা রিটন।১লা মার্চ দিবাগত রাতে নগরীর রেলগেটে অবস্থিত চুমুক রোস্তায় এলাকার খেটে খাওয়া মানুষজন ও স্থানীয় ক্ষুদে ব্যবসীয়ীরা রিটনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়ার জন্য মাননীয় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃস্টি আকর্ষনের জন্য সমবেত হন এবং রিটনকে সিটিকর্পোরেশনের প্রশাসক নিয়োগের জন্য দাবি তোলেন।

বর্তমানে তিনি রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ প্রায় ১৭ বছর প্রতিকূল রাজনৈতিক পরিবেশ, দমন-পীড়ন ও বৈরী পরিস্থিতির মধ্যেও মাঠে সক্রিয় থেকে দলীয় কার্যক্রম সচল রাখার কারণে তিনি নেতাকর্মীদের কাছে আস্থার প্রতীক হিসেবে বিবেচিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ধারাবাহিক সাংগঠনিক সম্পৃক্ততা ও মাঠপর্যায়ের গ্রহণযোগ্যতা তাঁকে রাজশাহীর রাজনীতিতে অন্যতম প্রভাবশালী মুখে পরিণত করেছ।

এদিকে সাম্প্রতিক সময়ে নতুন করে আলোচনায় এসেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)-এর প্রশাসক হিসেবে তাঁকে দেখার প্রত্যাশা। নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বড় অংশ এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে জোর আলোচনা চলছে। সমর্থকদের দাবি, নগর রাজনীতির দীর্ঘ অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং সাংগঠনিক দক্ষতার কারণে প্রশাসনিক দায়িত্বে তিনি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।

তাকে প্রশাসকের দায়িত্ব দিলে তিনি, নগরীর অসমাপ্ত উন্নয়নকাজ বাস্তবায়ন, অবকাঠামোগত অগ্রগতি ত্বরান্বিত করা, নাগরিক সেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে তাঁর নেতৃত্ব ইতিবাচক পরিবর্তন আনতে পারে। বিশেষ করে মাঠপর্যায়ের বাস্তব সমস্যা সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা থাকায় তিনি বাস্তবভিত্তিক ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করছেন সমর্থকরা।

প্রশাসক নিয়োগের বিষয়ে মাহফুজুর রহমান রিটন বলেন,“আমি সবসময় রাজনীতি করেছি জনগণের অধিকার, গণতন্ত্র ও সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে। ব্যক্তিগত পদ-পদবী কখনো আমার লক্ষ্য ছিল না। তবে দল এবং জনগণ যদি মনে করে আমি কোনো দায়িত্ব পালনে উপযুক্ত, তাহলে সেই দায়িত্ব সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো।

তিনি আরও বলেন,“রাজশাহী আমার প্রাণের শহর। এই নগরীর উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং দীর্ঘদিনের অসমাপ্ত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করা এখন সময়ের দাবি। প্রশাসনিক দায়িত্ব পেলে সবার আগে নাগরিক ভোগান্তি কমানো, পরিচ্ছন্নতা ও অবকাঠামোগত উন্নয়নে গতি আনা এবং সুশাসন নিশ্চিত করার দিকেই গুরুত্ব দেবো
রিটন আরো বলেন, “আমি নিজেকে সবসময় জনগণের সেবক মনে করি। আমাদের নেতা তারেক রহমান যদি আমাকে যোগ্য মনে করেন, তবে তিনি যে দায়িত্ব দেবেন তা পালন করতে আমি সদা প্রস্তুত।”

রাজনীতি বিশ্লেষকদের মতে, রাজশাহীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং প্রশাসনিক গতিশীলতা ফিরিয়ে আনতে রাজশাহীর তারুণ্যদের আস্থা রিটোনের মতো পরিচিত ও অভিজ্ঞ মুখ কার্যকর ভূমিকা রাখতে পারে। বর্তমানে নগরবাসী কেন্দ্রীয় নেতৃত্বের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।
রিটনকে রাসিকের প্রশাসক হিসেবে চায় নগরীর খেটেখাওয় মানুষ ও তরুনেরা