Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ০৮ মার্চ ২০২৬ | ০২:৫২ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন

নিজেস্ব প্রতিবেদক: ০৮ মার্চ ২০২৬

শোভাযাত্রা, আলোচনা সভা, শিক্ষার্থী ও অভিভাবক নারীদের নিয়ে খেলা, পুরস্কার বিতরণ কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা কেএম উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে আন্তর্জাতিক সংস্থা ফুড ফর দি হাংরি (এফএইচ) এসোসিয়েশন, চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম। ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

এ উপলক্ষে সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ঝিলিম ইউনিয়ন পরিষদ প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে অনুষ্ঠানে মিলিত হয়। এসময় শিক্ষার্থীদের নিয়ে বল নিক্ষেপ প্রতিযোগিতা ও মায়েদের নিয়ে মিউজিক চেয়ার ও বালিশ খেলা প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

আমনুরা কেএম উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সমসের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আমনুরা তোফির উদ্দিন স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, আমনুরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুদরত-ই-খুদা, আমনুরা দাখিল মাদ্রাসার সুপার তরিকুল ইসলাম, ফুড ফর দি হাংরি, চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম ম্যানেজার রিপন কিসকু, সংস্থার ঝিলিম সিআরসির ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর রুপলাল মুরমু, আয়েশা খাতুন প্রমূখ। 

বক্তারা বলেন, কর্মক্ষেত্রে বৈষম্যের প্রতিবাদে এবং ন্যায়সংগত দাবি আদায়ে রাজপথে নেমেছিলেন নারী শ্রমিকেরা। এই শ্রম আন্দোলনের ধারাবাহিকতায় দীর্ঘ পথপরিক্রমায় চালু হয় ‘আন্তর্জাতিক নারী দিবস’। এ দিবস এখন নারীদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিকসহ সব ধরনের অর্জন উদ্যাপনের একটি বৈশ্বিক দিন। একই সঙ্গে দিবসটি লৈঙ্গিক সমতার বিষয়টিও তুলে ধরে। নারীর উন্নয়ন-অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে ইতিবাচক পরিবর্তনের ডাক দেয়। সমাজের সর্বস্তরে নারী ও কন্যাদের অধিকার নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারীর শিক্ষা, অর্থনৈতিক ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত হলেই একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।

শেষে খেলার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। 

চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।