Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ০৮ মার্চ ২০২৬ | ০৪:৫৩ অপরাহ্ন

চাঁন্দলাই নূরানী একাডেমীর মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজেস্ব প্রতিবেদক: ০৮ মার্চ ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চাঁন্দলাই নূরানী একাডেমীর মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বার্ষিক ভোজ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে চাঁন্দলাই জামে মসজিদ কমপ্লেক্স মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

চাঁন্দলাই জামে মসজিদ কমপ্লেক্সের সভাপতি মো: আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইসলামী ব্যাংক হেড অফিসের এসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো: আব্দুল মালেক, জেলা জামায়াতের আমির ও চাঁন্দলাই নূরানী একাডেমীর সহসভাপতি আবু জার গিফারী, একাডেমীর সদস্য মো: রফিকুল ইসলাম, মো: আনারুল ইসলাম, চাঁন্দলাই জামে মসজিদ কমপ্লেক্সের সম্পাদক মো: আব্দুর রাকিব প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমীর প্রধান শিক্ষক মো: ওবাইদুর রহমান। 

অনুষ্ঠানে অতিথিবৃন্দের আসন গ্রহণের পর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর শিক্ষার্থীরা হামদ/নাতে রাসুল (স.) উপস্থাপন করে। 

বক্তব্য শেষে মেধাবী শিক্ষার্থী, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। 


চাঁন্দলাই নূরানী একাডেমীর মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বার্ষিক ভোজ অনুষ্ঠিত হয়েছে।