Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ০৮ মার্চ ২০২৬ | ০৯:০৫ অপরাহ্ন

রাজশাহী প্রেসক্লাব থেকে মিলন ও সুরুজকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক:- ০৮ মার্চ ২০২৬

রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নূরে ইসলাম মিলন এবং পাঠাগার সম্পাদক সুরুজ আলীকে সাময়িকভাবে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাজশাহী প্রেসক্লাবে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।সভায় ঘটনার সুষ্ঠু তদন্তের লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোববার রবিবার (৮ মার্চ) অনুষ্ঠিত ওই জরুরি সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সহ-সভাপতি সরদার শরিফ উদ্দিন।সভার সিদ্ধান্ত  অনুযায়ী রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নূরে ইসলাম মিলন এবং পাঠাগার সম্পাদক সুরুজ আলীকে সাময়িকভাবে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সভায় সাংবাদিক নেতারা বলেন, একজন সাংবাদিক নেতার ওপর হামলা শুধু ব্যক্তি বিশেষের ওপর আঘাত নয়, এটি সাংবাদিক সমাজের ওপরও আঘাত। তাই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

ছবি