Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ০৮ মার্চ ২০২৬ | ০৯:৫৮ অপরাহ্ন

রাজশাহীতে চাঁদা দাবির অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে হামলা, আহত ১

ছোটন সরদার ০৮ মার্চ ২০২৬

রাজশাহীতে চাঁদা দাবিকে কেন্দ্র করে এক ব্যক্তির ওপর হামলার অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইসরাফিল হক নামে এক ব্যক্তি।

অভিযোগ সূত্রে জানা যায়, নগরীর ৫ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম-আহ্বায়ক মিম নামে এক ব্যক্তি তার সহযোগীদের নিয়ে ইসরাফিল হকের বাসায় গিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। ইসরাফিল হক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

হামলায় গুরুতর আহত ইসরাফিল হককে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।


রাজশাহীতে চাঁদা দাবিকে কেন্দ্র করে এক ব্যক্তির ওপর হামলার অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে।