Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ১২ মার্চ ২০২৬ | ০৯:০৮ অপরাহ্ন

রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল

ছোটন সরদার ১২ মার্চ ২০২৬

রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ দলীয় নেতাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত নগরের বোয়ালিয়া থানার অধীন রাজশাহী সরকারি সিটি কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করে রাজশাহী মহানগর ছাত্রদল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি ও রাজশাহী সরকারি সিটি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন।

ইফতার মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ দলের প্রয়াত নেতাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে ছাত্রদল ও বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

ছবি