
রাজশাহী: বনলতা সাহিত্য পরিষদের ২৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রফেসর ড. শিরীন আখতার নীনা এবং সাধারণ সম্পাদক হয়েছেন হৃদয় রনি।
বুধবার (২৫ মার্চ) রাতে সংগঠনটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের পর এই কমিটি ঘোষণা করা হয়। এর আগে বিকেলে নগরের একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বনলতা জননী নাসরিন রহমান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ গভ. ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুর রহমান, প্রফেসর ড. শিরীন আখতার নীনা এবং কবি আরিফা বেগম। স্বাগত বক্তব্য দেন গীতিকার ও কবি নূরউল ইসলাম।
এসময় শুভেচ্ছা বক্তব্য দেন দৃষ্টি সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি রেবেকা আসাদ, কবি ও গবেষক কামরুল বাহার আরিফ, অনু চৌধুরী, কবি হোসনে আরা ছবি এবং ‘হাইফেন’ সম্পাদক প্রত্যয় হামিদ।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন নীরু নীলিমা, হুমায়রা রহমান মাসুমা, এনামুল হক অনু, মাফরুহা আখতার উর্মি, সাবিনা ইয়াসমিন, ফেরদৌসী সাখাওয়াত, শেখ তৈমুর আলম, সেলিনা পারভীন রুমা, নজরুল ইসলাম, জোহুরুল ইসলাম ও মেহবুব ইসলাম রহমতসহ আরও অনেকে।
নবগঠিত কমিটির উপদেষ্টা করা হয়েছে ড. আব্দুর রহমান, নূরউল ইসলাম ও নাসরিন রহমানকে। সহসভাপতি হয়েছেন হোসনে আরা ছবি, জায়তুনা খাতুন, রেবেকা আসাদ ও আরিফা বেগম (এবি)। যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট রজব আলী, রোকেয়া রহমান ও শিরীন শরীফ।
এছাড়া সহসাধারণ সম্পাদক হয়েছেন সাবিনা ইয়াসমিন, অর্থ সম্পাদক ফেরদৌসী সাখাওয়াত, সাহিত্য সম্পাদক সেলিনা পারভীন রুমা, সাংস্কৃতিক সম্পাদক হাসান আবাবিল, দপ্তর সম্পাদক নীরু নীলিমা, সাংগঠনিক সম্পাদক হুমায়রা রহমান মাসুমা এবং প্রচার সম্পাদক মাফরুহা আখতার উর্মি।