Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ২৯ মার্চ ২০২৬ | ০৮:৪৭ অপরাহ্ন

রাজশাহীতে ভুটভুটি–ভ্যান সংঘর্ষে আহত ৪, ২টি গরু উদ্ধার

ছোটন সরদার ২৯ মার্চ ২০২৬

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন এলাকায় ভুটভুটি (স্থানীয়ভাবে তৈরি ইঞ্জিনচালিত যান) ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে দায়রা পাক মোড় থেকে প্রায় ৪০০ গজ পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একই লেনে চলাচলকালে গরুবাহী একটি ভুটভুটি ও একটি ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভুটভুটিটি উল্টে পড়ে। স্থানীয় লোকজন দ্রুত ভুটভুটিটি সোজা করলেও চালক আব্দুর রহমান (পিতা: বাবুল, গ্রাম: দুর্গাপুর, রাজশাহী) ঘটনাস্থল থেকে গাড়িটি নিয়ে চলে যান।

দুর্ঘটনায় ভ্যানচালক হাসু (৫০) গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ভুটভুটির চালকও চিকিৎসার জন্য হাসপাতালে গেছেন বলে জানা গেছে।

এ সময় ভুটভুটিতে থাকা পাঁচটি গরুর মধ্যে আতঙ্কে মালিকেরা তিনটি গরু নিয়ে পাশের মাঠ দিয়ে চলে যান। ঘটনাস্থল থেকে দুটি গরু এবং ভাঙা ভ্যানটি উদ্ধার করে চন্দ্রিমা থানা পুলিশ হেফাজতে নিয়েছে। উদ্ধার হওয়া গরুর মালিক হিসেবে শাহজাহান (৪০) ও রাসেল (৪০) নামে দুজনের পরিচয় জানা গেছে।

চন্দ্রিমা থানার পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

প্রতিকী ছবি