Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ০৪ এপ্রিল ২০২৬ | ০৪:১৫ অপরাহ্ন

রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে ১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; এ্যালকোহল উদ্ধার

নিজেস্ব প্রতিবেদক: ০৪ এপ্রিল ২০২৬

রাজশাহী মহানগরীতে পবা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি রাজশাহী মহানগরীর পবা থানার দাদপুর পূর্বপাড়া গ্রামের মৃত নাজিমের মেয়ে ও মো: আলাউদ্দিনের স্ত্রী মোসা: নাজমা বেগম (৪২)।

গত ০৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ আনুমানিক সন্ধ্যা সোয়া ৭টায় পবা থানার দাদপুর পূর্বপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে নাজমাকে আটক করা হয়। এ সময় তার বসতবাড়ি তল্লাশি করে ২৪ বোতলে মোট ২৪০০ মি.লি. এ্যালকোহল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ছবি