Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ০৮ এপ্রিল ২০২৬ | ০৯:৫৩ অপরাহ্ন

রায়গঞ্জের গ্রামপাঙ্গাসী গ্রামে এখনো লাগেনি উন্নয়নের ছোঁয়া

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জ: ০৮ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সুবিধা বঞ্চিত একটি গ্রামের নাম গ্রামপাঙ্গাসী চাঁদপাড়া-কারিগরপাড়া। উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের এই গ্রামের অবস্থান। বিগত ১৭ বছর পার হলেও এই গ্রামে এখনো রাস্তাগুলো পাকা করা হয়নি। উন্নয়ন করা হয়নি কৃষি খাতেও। গ্রামে রয়েছে যথেষ্ট সূপেয় পানির অভাব। অকেজো হয়ে পরে আছে গ্রামের গভীর নলকূপটিও। সকল কৃষি সেবা থেকে বঞ্চিত রয়েছে এ গ্রামের কৃষকেরা। উপজেলার গ্রামপাঙ্গাসী গ্রামের মোঃ আবুল হোসেন, মোঃ আজিজুল হক, মোঃ আব্দুল খালেক বলেন, এই গ্রামের রাস্তাগুলো খুবই অবহেলিত। এখানকার বেশিরভাগ মানুষ দিনমজুর। এলাকার রাস্তাগুলো পাকা না হওয়ার কারণে শিক্ষার্থীরা সময় মতো স্কুল, কলেজ ও মাদ্রাসায় যেতে পারে না। প্রায় দের-দুই কিলোমিটার হেঁটে স্কুলে যেতে হয় শিক্ষার্থীদের। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রামবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, স্থানীয় জনপ্রতিনিধিরা আমাদের দুর্ভোগ নিয়ে খুবই উদাসীন। এই গ্রামে প্রবেশের জন্য রয়েছে বেশ কয়েকটি রাস্তা। যেগুলো এখনো পাকা করা হয়নি। এর মধ্যে গ্রাম পাঙ্গাসী ছয়আনী ব্রিজ থেকে চাঁদ পাড়া জামে মসজিদ হয়ে দক্ষিণপাড়া ঘোড়াতলা পর্যন্ত। অপরদিকে নিজামগাতী থেকে গ্রামপাঙ্গাসী বাজার পর্যন্ত সড়কটি। এ রাস্তা গুলো দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে থাকে। সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্রামীণ এ রাস্তা গুলো চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটির বিভিন্ন জায়গা ভেঙ্গে পুকুরে চলে গেছে। খানাখন্দে এ সড়কগুলোতে ভ্যান, অটোরিকশা ও মোটরসাইকেল নিয়ে চলাচল করা খুবই কষ্টকর। কোনো ফায়ার সার্ভিস ও মাইক্রোবাস চলাচল করতে পারে না। বৃষ্টি হলে রাস্তার মাঝের গর্তে কাঁদা-পানি জমে যায়। তখন তখন পায়ে হেঁটেও যাতায়াত করা অসম্ভব হয়ে পড়ে। ইমারজেন্সি রোগী হাসপাতালেও নেওয়া যায় না। ভূক্তভোগীদের এ আর্তনাদ শোনার যেনো কেউ নেই। অটো চালক মোস্ত, সাইফুল, সোহেল বলেন, আমাদের এ গ্রামের রাস্তার অবস্থা খুবই খারাপ। বর্ষাকালে এ রাস্তা দিয়ে যাতায়াত করতে অনেক অসুবিধা হয়। বিশেষ করে গর্ভবতী ও অসুস্থ মানুষদের। গ্রামপাঙ্গাসী চাঁদপাড়া কারিগরপাড়া জামে মসজিদের সভাপতি ডাক্তার গোলাম মোস্তফা বলেন, আমরা গ্রামবাসী চরম ভোগান্তিতে আছি। আমাদের যাতায়াতের কস্ট নিজ চোখে না দেখলে কেউ বুঝতে পারবে না।  এছাড়াও মোঃ হেলাল উদ্দিন, সরোয়ার্দি বলেন, শুধু গ্রামপাঙ্গাসী গ্রামে নয়, সার্বিক এলাকার মানুষ নতুন রাস্তা চাচ্ছেন। এদিকে গ্রামপাঙ্গাসী গ্রামের আব্দুল মালেক বলেন, আমাদের পাশের গ্রামের শ্রীদাসগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইচ্ছে থাকা সত্ত্বেও রাস্তা না থাকায় আমাদের কোমলমতি ছেলে মেয়েদের এই স্কুলে ভর্তি করাতে পারেন না। বাধ্য হয়ে দূরবর্তী বিভিন্ন স্কুলে ভর্তি করানো হয়। ফলে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত করতে অসুবিধা হচ্ছে। এহেন অবস্থায় উপজেলার গ্রামপাঙ্গাসী চাঁদপাড়া থেকে শ্রীদাসগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত নতুন একটি রাস্তা নির্মাণ করা দরকার বলে মনে করেন অনেকেই। এমতাবস্থায় উপজেলার মিরের দেউলমূড়া ছয়আনী ব্রিজ থেকে চাঁদপাড়া জামে মসজিদ হয়ে দক্ষিণপাড়া ঘোড়াতলা পর্যন্ত অপরদিকে নিজামগাতী থেকে গ্রামপাঙ্গাসী বাজার পর্যন্ত পাকা করণ এবং এ এলাকায় একটি নতুন রাস্তা নির্মাণ করার জন্য মাননীয় এমপি মহোদয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন অত্র এলাকাবাসী।

ছবি