Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ১৯ এপ্রিল ২০২৬ | ১১:২৩ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: ১৯ এপ্রিল ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে চার দিনব্যাপী ভ্রাম্যমান বইমেলা। নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে রোববার বিকেলে এ মেলার উদ্বোধন করেন আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ সৈয়দ মাজহারুল ইসলাম তরু। 


সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এ মেলার আয়োজন করে বিশ্বসাহিত্য কেন্দ্র। স্থানীয়ভাবে সহযোগিতা করে জেলা প্রশাসন। 


 এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি  মহিলা কলেজের অধ্যক্ষ বিপ্লব কুমার মজুমদার, বিশ্বসাহিত্য কেন্দ্রের সিনিয়র প্রোগ্রাম অফিসার দুলাল চক্রবর্তী , ভ্রাম্যমান বইমেলা ইনচার্জ আল মামুন প্রমূখ। 


উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশব্যাপী আলোকিত মানুষ গড়ার আন্দোলনের অংশ হিসেবে বিশ্বসাহিত্য কেন্দ্রের বিশেষ উদ্যোগ ভ্রাম্যমান বইমেলা। এ মেলায় থাকবে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রকাশনাসহ দেশি-বিদেশি সকল প্রখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত ১০ হাজারেরও বেশি বিখ্যাত বই। 


দুলাল চক্রবর্তী বলেন, বইমেলা চলবে প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত। এছাড়া ২১ এপ্রিল বিকেলে  শিক্ষার্থীসহ উন্মুক্তভাবে চারটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে চিত্রাংকন প্রতিযোগিতা।  পরদিন বিকেলে হবে আবৃত্তি প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 

চাঁপাইনবাবগঞ্জে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন