Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ২১ এপ্রিল ২০২৬ | ০৭:৪৩ অপরাহ্ন

রাজশাহীতে অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি:- ২১ এপ্রিল ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী অটোরিক্সা শ্রমিক দল, রাজশাহী মহানগরে আয়োজনে মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে লোকনাথ হাইস্কুল মাঠে মহানগরীর ব্যাটারিচালিত অটোরিক্সা চালকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। মতবিনিময় সভায় অটোরিক্সা চালকেরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরলে সেগুলো সমাধানের আশ্বাস দেন রাসিক প্রশাসক মহোদয়।

জাতীয়তাবাদী অটোরিক্সা শ্রমিক দল, রাজশাহী মহানগরের সভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রাসিকের মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন, জাতীয়তাবাদী অটোরিক্সা শ্রমিক দল, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ আফাজ উদ্দিন, সহ সভাপতিঃ মো: আবু বাক্কার ও রেজাউল করিম, যুগ্ম সম্পাদক: হায়দার আলি, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান প্রমুখ।


ছবি