Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ২৬ এপ্রিল ২০২৬ | ০৫:০০ অপরাহ্ন

বদলগাছীতে শ্মশানঘাটে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ): ২৬ এপ্রিল ২০২৬

নওগাঁর বদলগাছী উপজেলায় একটি শ্মশানঘাটের গাছ থেকে সাহেব আলী (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার কোলা ইউনিয়নের পার আধাইপুর শ্মশানঘাটে এ ঘটনা ঘটে।

নিহত সাহেব আলী উপজেলার মিঠাপুর ইউনিয়নের ইসমাইলপুর গ্রামের নূর ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে শ্মশানঘাটে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি প্রথম দেখতে পান সুশীল চন্দ্র নামে এক ব্যক্তি। পরে তার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহতের পরিবার জানায়, রোববার সকাল ৮টার দিকে সাহেব আলী বাড়ি থেকে বের হন, এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যা হতে পারে। তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে, নিহতের চাচা ছানামুল হক দাবি করেছেন, এটি আত্মহত্যা নয়; তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রহুল আমিন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


নওগাঁর বদলগাছী উপজেলায় একটি শ্মশানঘাটের গাছ থেকে সাহেব আলী (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।