Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ২৬ এপ্রিল ২০২৬ | ০৬:২৮ অপরাহ্ন

সিরাজগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

অনলাইন ডেস্ক ২৬ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জের তাড়াশে বজ্রপাতে আব্দুল হামিদ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলায় এই ঘটনা ঘটে।

নিহত আব্দুল হামিদ উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশীন গ্রামের মৃত গফুর আলীর ছেলে। জানা গেছে, বিকেলের দিকে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের ফসলের মাঠে কাজ করছিলেন তিনি। হঠাৎ বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. শফিকুল ইসলাম শফি বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে মাঠে কাজ করছিলেন আব্দুল হামিদ। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছি।

এ বিষয়ে তাড়াশ থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, বজ্রপাতে কৃষক মারা যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

--সংগৃহীত ছবি