Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ২৬ এপ্রিল ২০২৬ | ০৬:৩২ অপরাহ্ন

নওগাঁয় অভ্যন্তরীণ রুটে বাস-সিএনজি চলাচল স্বাভাবিক

বিজয়বাংলা নিউজডেক্স : ২৬ এপ্রিল ২০২৬

নওগাঁয় বাস ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের মাঝে দ্বন্দ্বের জেরে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর অভ্যন্তরীণ রুটে বাস-সিএনজি চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুর থেকে টানা কয়েক ঘণ্টা আলোচনার পর বিকেল সাড়ে ৫টা নাগাদ এ পরিস্থিতি স্বাভাবিক হয়।

এর আগে এদিন দুপুর সাড়ে ১২টার দিকে শহরের বালুডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় দিনের বেলা সিএনজিতে যাত্রী উঠানোকে কেন্দ্র করে দুই পক্ষের এ দ্বন্দ্ব প্রকট হয়। বাস ও সিএনজি চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েন অভ্যন্তরীণ রুটের যাত্রীরা।

বাস চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি বলেন, এটি তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব। দুই পক্ষের সাথে আলোচনার পর বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

__সংগৃহীত ছবি