
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ কিছু অনলাইন গণমাধ্যমে রাজশাহীর স্বনামধন্য দুইজন অর্থোপেডিক সার্জন, অধ্যাপক ডা. বি কে দাম এবং সহকারি অধ্যাপক ডা. দেবাশীষ রায় এর বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট অভিযোগ প্রচার করা হচ্ছে-যা আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি।
উক্ত অভিযোগসমূহ সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলকভাবে তাদের পেশাগত সুনাম ও মর্যাদা ক্ষুণ্ণ করার অপচেষ্টা বলে প্রতীয়মান হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড শুধু অনৈতিকই নয়, বরং জনসাধারণের স্বাস্থ্যসেবার ওপর আস্থা নষ্ট করার মতো গুরুতর পরিণতি ডেকে আনতে পারে। উল্লেখ্য সনামধন্য এই দুই চিকিৎসকের অগনিত ছাত্রছাত্রি বর্তমানে রাজশাহী শহরে এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে সুনামের সহিত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।
আমরা এই ধরনের অসত্য ও মানহানিকর তথ্য প্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও গণমাধ্যমকে অনুরোধ করছি বিষয়টি যথাযথভাবে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে। একই সাথে, এ ধরনের বিভ্রান্তিকর কনটেন্ট অপসারণ এবং ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। অন্যথায় মিথ্যা অভিযোগ প্রচারকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অধ্যাপক ডাঃ মোহাঃ আলমগীর হোসেন
সভাপতি, অর্থোপেডিক এসোসিয়েশন, রাজশাহী
সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ এনামুল হক
সাধারণ সম্পাদক, অর্থোপেডিক এসোসিয়েশন, রাজশাহী