Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ২৭ এপ্রিল ২০২৬ | ১২:৫৭ অপরাহ্ন

চাকরি দেবে আকিজ বশির গ্রুপ

অনলাইন ডেস্ক ২৭ এপ্রিল ২০২৬

আকিজ বশির গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সিভিল (প্রজেক্ট) বিভাগ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৬ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৩ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। 

প্রতিষ্ঠানের নাম: আকিজ বশির গ্রুপ

পদের নাম: ম্যানেজার

বিভাগ: সিভিল (প্রজেক্ট)

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি

অন্যান্য যোগ্যতা: এমএস অফিস এবং নির্মাণ/প্রকল্প ব্যবস্থাপনা সফটওয়্যারে পারদর্শী

অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর 

চাকরির ধরন: চুক্তিভিত্তিক 

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)  

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ময়মনসিংহ (ত্রিশল)

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল বিল, প্রতি বছর ইনক্রিমেন্ট।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত তথ্য দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ০৩ মে ২০২৬

আকিজ বশির গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। --সংগৃহীত ছবি