Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ২৮ এপ্রিল ২০২৬ | ০৬:৩৬ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ২৮ এপ্রিল ২০২৬

“জীবন হোক আলোকিত, মাদক হোক পরাজিত” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর কৃষ্ণগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেরাজুল ইসলাম সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। আরো বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শ্যাম চন্দ্র দাস, সোনা মসজিদ প্রেসক্লাব সভাপতি ফয়সাল আজম অপুসহ অন্যরা। প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, “মাদক শুধু একটি পরিবার নয়, একটি সমাজ ও একটি প্রজন্মকে ধ্বংস করে দেয়। সুস্থ, সুন্দর ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে হলে পড়াশোনার কোনো বিকল্প নেই।” তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের ভবিষ্যৎ রক্ষায় মাদকাসক্তি প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদকাসক্তির প্রাথমিক ধাপ হিসেবে ধূমপানের বিষয়টি উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি আরোও বলেন, বর্তমানে ১৫ থেকে ২৫ বছর বয়সী ছেলে-মেয়েদের মধ্যে মাদকের প্রতি ঝুঁকে পড়ার প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এ প্রেক্ষাপটে সরকার তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে অভিভাবক সমাবেশ আয়োজনের মাধ্যমে মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।“মাদক একটি নীরব ঘাতক, যা আমাদের সমাজের শক্তিশালী তরুণ প্রজন্মকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। তাই কেবল আইন প্রয়োগের মাধ্যমে নয়, সামাজিক আন্দোলন ও সচেতনতা সৃষ্টির মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।” তিনি উল্লেখ করেন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাদক নির্মূলে জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা জোরদার করা হয়েছে। আলোচনা সভায় প্রায় ১৬০ জন শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে প্রধান অতিথি মাদকবিরোধী শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম, স্কেল, জ্যামিতি বক্স ও স্কুল ব্যাগ তুলে দেন। সবশেষে উপস্থিত সকল শিক্ষক-শিক্ষার্থীকে নিয়ে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।