Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ২৯ এপ্রিল ২০২৬ | ০৫:১৮ অপরাহ্ন

রাজশাহী চেম্বারের পরিচালক পদে শপথ নিলেন আমিনুল ইসলাম আমিন

জেসিকা শেখ: ২৯ এপ্রিল ২০২৬

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৮ দ্বি-বার্ষিক মেয়াদের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে মো. আমিনুল ইসলাম আমিন শপথ গ্রহণ করেছেন।

জানা গেছে, গত ২৭ এপ্রিল ২০২৬ তারিখে অসুস্থতার কারণে নির্ধারিত সময়ে তিনি শপথ গ্রহণ করতে পারেননি। পরবর্তীতে আজ ২৯ এপ্রিল ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে পরিচালক পদে শপথ গ্রহণ করেন তিনি।

এ সময় চেম্বারের সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত পরিচালক হিসেবে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন মো. আমিনুল ইসলাম আমিন।

ছবি - জেসিকা শেখ