Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ০১ মে ২০২৬ | ০১:৫৯ অপরাহ্ন

ট্রাস্ট ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

অনলাইন ডেস্ক ০১ মে ২০২৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্রাস্ট ব্যাংক ‍পিএলসির পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ১৩ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে। এর মধ্যে ৮ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে।

ঘোষিত লভ্যাংশ অনুযায়ী, ব্যাংকটির প্রতিটি শেয়ারের বিপরীতে ৮০ পয়সা হারে লভ্যাংশ দেওয়া হবে। আর প্রতি ১০০টি শেয়ারের বিপরীতে ৫টি শেয়ার বিতরণ করা হবে।

গতকাল অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পরিষদের সভায় আলোচিত হিসাব বছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এই সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যাংকটির মূল্য সংবেদনশীল তথ্যে (পিএসআই) বিষয়টি জানানে হয়েছে।

ট্রাস্ট ব্যাংকের পিএসআই অনুযায়ী, ২০২৫ হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৮ পয়সা। আগের হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছিল ৩ টাকা ৫৫ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষ ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৫২ পয়সা।

লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৮ জুলাই ডিজিটাল পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এই সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ জুন।

--সংগৃহীত ছবি