Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ০২ মে ২০২৬ | ১১:৫৮ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে মহান মে দিবস পালিত

শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ০২ মে ২০২৬

রক্তঝরা ইতিহাসের পথ বেয়ে আসা অধিকার আদায়ের সেই দিন - ‘মহান মে দিবস’। ঘাম ঝরানো মেহনতি মানুষের অধিকার ও মর্যাদার জয়গান গেয়ে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে দিবসটি। শুক্রবার (১ মে) সকালে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, রাজশাহীর যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শহরের প্রধান প্রধান সড়কে একটি র‍্যালি প্রদক্ষিণ করে, সেখানে সর্বস্তরের শ্রমজীবী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ব্যানার-ফেস্টুনে সুশোভিত র‍্যালিটি শ্রমিকদের সংহতি আর ঐক্যের এক অনন্য রূপ তুলে ধরেন। র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় যোগ দেন। আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোহাম্মদ মুসা জঙ্গী।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর উপমহাপরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম ওয়াসিম ফিরোজ, বিশিষ্ট ব্যবসায়ী আকবর আলী, ট্রাক শ্রমিক ইউনিয়ন এর সভাপতি সাইদুর রহমান, হোটেল শ্রমিক কল্যাণ ইউনিয়ন এর সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সবুজ প্রমুখ। সভায় বক্তারা শিকাগোর সেই ঐতিহাসিক আত্মত্যাগের স্মৃতি স্মরণ করে বলেন, "শ্রমিকরাই হলো দেশ ও জাতির উন্নয়নের মূল চালিকাশক্তি। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা কেবল আইনি বাধ্যবাধকতা নয়, বরং এটি আমাদের নৈতিক দায়িত্ব। আলোচনা সভায় উপস্থিত শ্রমিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা শ্রমিকের মানবিক মর্যাদা ও কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় আবেগঘন কণ্ঠে বক্তারা বলেন, রোদ-বৃষ্টি মাথায় নিয়ে যে শ্রমিকরা সভ্যতার চাকা সচল রাখেন, তাদের হাসিমুখই হোক আজকের দিনের সার্থকতা। মালিক-শ্রমিক সুসম্পর্কই পারে একটি সমৃদ্ধ সোনার বাংলা গড়তে।

রক্তঝরা ইতিহাসের পথ বেয়ে আসা অধিকার আদায়ের সেই দিন - ‘মহান মে দিবস’।