Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ০২ মে ২০২৬ | ১২:০২ অপরাহ্ন

নিয়ামতপুরে 'ভাবিচা গণহত্যা দিবস' পালিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ০২ মে ২০২৬

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় 'ভাবিচা গণহত্যা দিবস' পালিত হয়েছে। ১৯৭১ সালের ২মে পাকবাহিনীর গুলিতে উপজেলার  ভাবিচা গ্রামের চারজন ব্যক্তি শহীদ হন। গণহত্যা দিবস উপলক্ষে শনিবার (২ মে) সকালে গ্রামবাসীর উদ্যােগে  

বিভিন্ন আয়োজনে এ দিবস পালন করা হয়।

সকালে শুরুতেই গ্রামের মন্দির প্রাঙ্গণে চারজন শহীদদের স্মরণে অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপরে তাঁদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। সবশেষে  স্মরণ সভা ও গীতা পাঠ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন গ্রামের বাসিন্দা পল্লী চিকিৎসক কিরেন্দ্রনাথ মন্ডল, শিক্ষক সবুজ সরকার, কালিপদ সরকার, দ্বীপ বৈরাগী, আরতী রানী, বিজয়া মন্ডল, ভারতী রানী, শেফালী সাহা, বেবি রানী প্রমুখ।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২মে আনুমানিক দুপুর তিনটার দিকে পাকবাহিনী নির্বিচারে গুলি চালিয়ে ভাবিচা গ্রামের চারজন নিরীহ মানুষকে হত্যা করে ও বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়। পাকবাহিনীর গুলিতে শহীদ হন কমলা সুন্দরী, ভগিরথ মন্ডল, জগদীশ মহন্ত ও বিমল মহন্ত।

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় 'ভাবিচা গণহত্যা দিবস' পালিত হয়েছে।