Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ০২ মে ২০২৬ | ০৬:০০ অপরাহ্ন

সীতাকুণ্ডে সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল নসিমন চালকের, আহত ২

অনলাইন ডেস্ক ০২ মে ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ভাঙারি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরমান হোসেন (৩০) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। 

শনিবার (১ মে) বিকেলে উপজেলার কুমিরা মাজার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

একই ঘটনায় মো. কামাল হোসেন ও হেলাল উদ্দিন নামে আরও দুইজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিরা মাজার গেট এলাকায় অবস্থিত ইসমাইল আয়রন মার্ট নামের একটি স্ক্র্যাপের দোকানে শনিবার বেলা ৩টার দিকে নসিমনে করে কয়েকটি গ্যাস সিলিন্ডার আনা হয়। পরে সেগুলো নামানোর সময় অসতর্কতাবশত একটি সিলিন্ডারের মুখের নিপল খুলে গিয়ে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই নসিমন চালক আরমান হোসেন নিহত হন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


--সংগৃহীত ছবি