Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ০২ মে ২০২৬ | ০৮:২৬ অপরাহ্ন

২নং ওয়ার্ডের বাসিন্দাদের জন্য ১০টি টিউবওয়েল স্থাপনের ঘোষণা রাসিক প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক : ০২ মে ২০২৬

রাজশাহী মহানগরীর ২নং ওয়ার্ডের হড়গ্রাম মোল্লাপাড়া আশ্রয়ন প্রকল্প এলাকা পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। শনিবার দুপুরে তিনি আশ্রয়ন প্রকল্পের সাধারণ মানুষের বিভিন্ন নাগরিক সমস্যা গুরুত্বসহকারে শোনেন। এ সময় বাসিন্দারা সুপেয় পানির সংকট সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে রাসিক প্রশাসক তাৎক্ষণিকভাবে ১০টি টিউবওয়েল স্থাপনের ঘোষণা দেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

এ সময় রাসিক প্রশাসক বলেন, আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের জীবনমান উন্নয়ন আমাদের অগ্রাধিকার। তাদের মৌলিক চাহিদা নিশ্চিত করতে যা যা প্রয়োজন, তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। ”

এরআগে রাসিক প্রশাসক ২ নম্বর ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্পে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ঘুরে দেখেন এবং বাসিন্দাদের সঙ্গে কথা শোনেন।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু সহ পরিচ্ছন্ন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।