Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ০৩ মে ২০২৬ | ০৪:২৫ অপরাহ্ন

আইনজীবী কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক : ০৩ মে ২০২৬

আইনজীবীদের কল্যাণে গঠিত তহবিলের উদ্যোগে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রবিবার (৩ এপ্রিল) দুপুরে রাজশাহী কোর্ট বারে এ অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা)।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আইনজীবীরা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের কল্যাণে এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং মানবিক দৃষ্টান্ত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৌফিক জাহিদী এবং সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জমশেদ আলী-১সহ অন্যান্য আইনজীবীবৃন্দ।

এ সময় মরহুম অ্যাডভোকেট মকবুল ইসলামের সহধর্মিণীর হাতে এককালীন অনুদানের চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।


আইনজীবীদের কল্যাণে গঠিত তহবিলের উদ্যোগে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে।