Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ০৩ মে ২০২৬ | ০৫:২৩ অপরাহ্ন

বিআরটিসি কক্সবাজারে 'মোটরযান ড্রাইভিং ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ' কোর্স শুরু

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ০৩ মে ২০২৬

সারা দেশে দক্ষ ও প্রশিক্ষিত চালক গড়তে 'মোটরযান ড্রাইভিং ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ' কোর্স শুরু হয়েছে।  

রোববার ৩ মে সকালে সারাদেশে একসাথে মাননীয় বিআরটিসি চেয়ারম্যান মো: আব্দুল লতিফ মোল্লা (অতিরিক্ত সচিব) উক্ত প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন। বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে সড়ক ও জনপদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন 'বাংলাদেশ সড়ক নিরাপত্তা' প্রকল্পের আওতায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসির) ৪ মাস মেয়াদি এই কোর্সে সহযোগিতা করছেন বিশ্ব ব্যাংক।

এদিকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে কক্সবাজার জেলায় শুরু হয়েছে প্রশিক্ষণ কোর্স। এতে বাছাইয়ে উত্তীর্ণ ১০০ জন আগ্রহী প্রশিক্ষণ গ্রহণ করছেন। 

বিআরটিসির জেলা ম্যানেজার (অপারেশন) মো: জাফর আহমেদ 

দৈনিক স্বদেশ প্রতিদিনকে জানিয়েছেন, ৪ মাস মেয়াদি এই কোর্স ৬ ব্যাচ চলবে। ৮ম শ্রেণি যোগ্যতার যাদের বয়স ২১ বছর ড্রাইভিং পেশায় ক্যারিয়ার গড়তে আগ্রহীরা এখানে গুরুত্ব পাচ্ছে। প্রশিক্ষণ শেষে তারা বিশেষ আর্থিক প্রণোদনা, পেশাদার ড্রাইভিং লাইসেন্স এবং সার্টিফিকেট হাতে পাবে। 

এদিকে ২৭ এপ্রিল বাছাই এর শেষ সময়ে আড়াইশ' আবেদনে একশ' জন উত্তীর্ণ হয়। কক্সবাজার জেলার বাছাই বোর্ডে ছিলেন জেলা প্রশাসক প্রতিনিধি ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারিকুল ইসলাম, বিআরটিএ প্রতিনিধি মোহাম্মদ হাসান, বিশ্ব ব্যাংকের প্রজেক্ট প্রতিনিধি মোহাম্মদ জাকিউল ইসলাম ও বিআরটিসি কক্সবাজার ম্যানেজার। 

কক্সবাজার জেলাবাসি সরকারকে এই মহতি ও জনকল্যাণকর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। স্বচ্ছতার মধ্যদিয়ে কার্যক্রম পরিচালনার জন্য বিআরটিসি কক্সবাজার প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা ম্যানেজারের সুদৃষ্টি কামনা করেছেন।

'মোটরযান ড্রাইভিং ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ' কোর্স শুরু