Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ০৪ মে ২০২৬ | ০৭:২১ অপরাহ্ন

১৯৯ আসনে এগিয়ে বিজেপি

অনলাইন ডেস্ক ০৪ মে ২০২৬

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের চেয়ে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সোমবার (৪ মে) স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত বিজেপি ১৯৯টি আসনে আর তৃণমূল কংগ্রেস ৮৮টি আসনে এগিয়ে রয়েছে।

এমন অবস্থায় বিজেপি দুই শতাধিক আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করার আশা প্রকাশ করেছে।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের ভারাডুবিতে টানা ১৫ বছরের শাসনের অবসান হতে চলেছে।

সোমবার সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গণনা।

ভোটগণনার মাঝেই রাজ্যের নানা প্রান্তে তৃণমূল কার্যালয়ে হামলা বিজেপি কর্মী-সমর্থকদের। বাঁকুড়ার কোতুলপুরে তৃণমূল কার্যালয়ে চালে উঠে পতাকা লাগানোর অভিযোগ। বরানগরের ১৫ নম্বর ওয়ার্ডে তৃণমূলের কার্যালয় দখলের অভিযোগ। জামালপুরে শাসক শিবিরের কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ গেরুয়া শিবিরের বিরুদ্ধে।

সংগৃহীত ছবি