Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ০৫ মে ২০২৬ | ০৮:১৪ অপরাহ্ন

চলন্ত বাস থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল হেলপারের

বিজয় বাংলা ০৫ মে ২০২৬

পঞ্চগড়ের বোদা উপজেলায় চলন্ত যাত্রীবাহী বাস থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে শান্ত (৩৮) নামে এক বাসচালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) সকালে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের বোদা পৌরসভার বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শান্ত ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী এলাকার বাসিন্দা।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ‘সামিম’ নামে একটি গেটলক যাত্রীবাহী বাস বোদা বাইপাস মোড়ের কাছে পৌঁছালে পথিমধ্যে দাঁড়িয়ে থাকা এক যাত্রী গাড়িতে ওঠার জন্য হাত দেন। এ সময় চালক বাসটি থামাতে ব্রেক করলে সেটি হঠাৎ বিকল হয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে বাসের গেটে দাঁড়িয়ে থাকা সহকারী শান্ত ভারসাম্য হারিয়ে সড়কে পড়ে যান। পরে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বোদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Helper dies after falling from moving bus and being crushed by wheels__সংগৃহীত ছবি